মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

মঙ্গলবার, মে ২৬, ২০২৬
আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক 'এমকিউ-৯ রিপার' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

আইআরজিসি-র এক বিবৃতিতে আরও জানিয়েছে, একই সাথে একটি 'আরকিউ-৪' ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি 'এফ-৩৫' ফাইটার জেট লক্ষ্য করেও গুলিবর্ষণ করেছে তারা। তবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার 'আইনি ও সুনির্দিষ্ট' অধিকার তাদের রয়েছে।

 এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল