বেরোবি প্রতিনিধি :
সাবেক প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিবৃতি দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিবৃতিতে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও উন্নয়নমুখী নেতৃত্বকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রগঠন ও জাতীয় উন্নয়নের ইতিহাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত নাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং যুদ্ধকালীন নেতৃত্ব জাতির ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ, সংবাদপত্রের স্বাধীনতা ও জাতীয় সংহতি প্রতিষ্ঠায় তাঁর বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর জীবন ও কর্ম দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

এমআই