মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোরেলগঞ্জে সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদের সুচনা

মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
মোরেলগঞ্জে সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদের সুচনা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে “সাহিত্য ও সৃজনশীলতায় সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে নিয়ে সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ গঠন করা হয়। 

অধ্যাপক জাকির হোসেন রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত সংসদের ০৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যবৃন্দরা হলেনআহবায়ক- বিশিষ্ট কবব এইচ. এম. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব-অধ্যাপক জসিম উদ্দিন হাওলাদার, সদস্য-অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক প্রবির কুমার নাথ, অধ্যাপক এইচ.এম. শহিদুল আলম, এম, জহির বাচ্চু, এফ.আর. মাহাদী, অধ্যাপক বুলবুল কবির ও পথিক কবি এম, মুজাহিদ প্রিন্স। সভায় বক্তারা শালীন সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে যৌথভাবে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হবে।  আলোচনা সভা শেষে এফ. আর. মাহাদীর লেখা “তুমি নেই, অথচ আছো” কাব্যগ্রন্থ সংসদে উপহার দেয়া হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল