বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরেছে ৫ জেলে; হাসপাতালে ভর্তি একজন

বুধবার, জুন ১৭, ২০২৬
৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরেছে ৫ জেলে; হাসপাতালে ভর্তি একজন

বাগেরহাট প্রতিনিধি:

পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার ৩ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন ৫ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে শরীফুল ইসলাম নামের একজন দস্যুদের মারধরে গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরে আসা জেলেরা হলেন—বাগেরহাটের বগা এলাকার হানিফ, জাকির, শাহিন, আকুব্বর এবং রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের শরীফুল ইসলাম (৩০)। এদের মধ্যে গুরুতর আহত শরীফুলকে সকালে বাগেরহাটের  রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলেদের মহাজন জানান, জেলেরা গেল ১৪ জুন রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের অদূরে লইট্রাখালী এলাকায় খালে মাছ ধরছিলেন । ওই সময় বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’ জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। দস্যুরা ৫টি ট্রলার থেকে ৫ জন জেলেকে জিম্মি করে তাদের নিজেদের ট্রলারে তুলে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জনপ্রতি ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দেওয়ার পর সকালে দস্যুরা তাদের ছেড়ে দেয়। জিম্মি দশা চলাকালীন শরীফুল নামের এক জেলেকে দস্যুরা বেদম মারধর করে গুরুতর আহত করে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাটের বগা এলাকার একজন জেলে মহাজন মোবাইল ফোনে বলেন, গেল ১৪ জুন রাতে লইট্রাখালী এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়েছিলো। পরে মুক্তিপণ পরিশোধের পর সকালে দস্যুরা তাদের ছেড়ে দেয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাজীব আল রশিদ বলেন, বনদস্যুদের মারধরে এক জেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানতে পেরেছি ।

এদিকে বনবিভাগের  দুবলাচর  ফরেস্ট টহল ফাঁড়ির একজন নাম প্রকাশে অনিচ্ছুক  জানান, লইট্রাখালী এলাকায় জেলে অপহরণের বিষয়টি আমরাও  শুনেছি। সুন্দরবনে জেলেদের নিরাপত্তা জোরদারে বন বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে।

এনআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল