শনিবার, ০৬ জুন ২০২৬

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

শনিবার, জুন ৬, ২০২৬
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। 

শনিবার (০৬ জিন) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বৈঠকে মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এছাড়া দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে সরকারপ্রধানের দপ্তর জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদপ্রার্থী হিসেবে খলিলুর রহমানকে সমর্থন জানানোয় বৈঠকে তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল