রবিবার, ০৭ জুন ২০২৬

আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

রোববার, জুন ৭, ২০২৬
আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাবাসীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ রবিবার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যেত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে প্রায় এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

সোমবার থেকে ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধীরা তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে।

ফলে এ সময়ে এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেল চালু হয়। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল