সর্বশেষ সংবাদ
নিজেস্ব প্রতিবেদন :
বেলা একটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে আসছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
কিছুক্ষণ পর সমাবেশ করবে দলটি। দাবি আদায়ে সমাবেশের পর মিছিল করবেন দলের নেতাকর্মীরা।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজেকর এই মিছিল-সমাবেশ করছে। নির্দলীয়–নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে দলটি।
১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেদিনের গণঅবস্থান কর্মসূচি থেকে আজকে মিছিল-সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকার রাজপথে থাকার ঘোষণা দিয়ে রেখেছে আওয়ামী লীগ।
এসএম
এ বিভাগের আরো
তারেক রহমানের সমাবেশ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল