শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

লালপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, উভয় পক্ষের সংঘর্ষে আহত ১০

শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
লালপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, উভয় পক্ষের সংঘর্ষে আহত ১০

শিমুল আলী, লালপু (নাটোর):

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলায় কচুয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজারে  স্বতন্ত্র প্রার্থী টিপুর সমর্থকরা গণসংযোগ চালানোর সময় বিএনপি'র প্রার্থী পুতুলের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ৫ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এসময় ১০ জন আহত হন, আহতরা হলেন, ফারুক (৪৮), শরিফুল (৩৪), সম্রাট (২৬), শিহাব (৩০), সাহেদ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), আকমল (৩৫), ফরহাদ (২৮) ও ফারুক (৩৭)। আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

এবিষয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমার কর্মীরা শান্তিপূর্ণ প্রচার মিছিল করছিল। মিছিলটি বাজারের মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানের শীষের কার্যালয় থেকে দুষ্কৃতকারীরা হামলা করে। এতে আমার ১২ জন কর্মী আহত হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি'র প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মিডিয়া সেলের প্রধান বাবু পাল্টা অভিযোগ করে বলেন ‘কলসির মিছিল থেকে কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।’

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, দু'পক্ষের অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে দেখছি এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল