মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

দুটি শপথ নিলেন এনসিপির এমপিরাও

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৬
দুটি শপথ নিলেন এনসিপির এমপিরাও

নিজস্ব প্রতিবেদক:

নানা গুঞ্জনের পর অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন তারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শপথ নেন তরুণদের নিয়ে গড়া দলটির সংসদ সদস্যরা। তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন।

শপথ নেওয়া এনসিপির সংসদ সদস্যরা হলেন- হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আকতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, আতিকুর রহমান মোজাহিদ এবং আব্দুল্লাহ আল আমিন।

এনসিপির এমপিদের শপথ নেওয়ার আগে শপথ নেন জামায়াত জোটের অন্য এমপিরা। তারা একসঙ্গে দুটি শপথ নেন। সেই শপথে এনসিপির এমপিরা না থাকায় খবর ছড়িয়ে পড়ে এনসিপির সংসদ সদস্যরা শপথে অংশ নেবে না। হান্নান মাসুদ ও আতিকুর গণমাধ্যমকে জানিয়েছিল, তারা শপথে অংশ না নেওয়ার কথা ভাবছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা শপথে অংশ নেন।

এর আগে শপথ নিতে এনসিপির এমপিরা সংসদ ভবনের লবিতে হাজির হন। দুপুর ১ টা ২২ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে তাদের শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথকালে হাসনাত আব্দুল্লাহকে সেই চিরাচিত গেঞ্জি, আকতারের কোট এবং নাহিদ ইসলামকে শার্ট পরে শপথ নিতে দেখা গেছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল