বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী

বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো 'সাউন্ড বাইট' নয়, বরং কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম কর্মদিবসে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমাদের হাতে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে এবং পাইপলাইনে যা আছে, তা রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট। এ বিষয়ে শঙ্কার কারণ নেই।'

রমজান এলেই 'সিন্ডিকেট' প্রসঙ্গ সামনে আসে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব। বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।'

রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক ক্ষেত্রে এটি এককালীন চাহিদা বৃদ্ধির ফল। মানুষ সাধারণত এ সময় পুরো মাসের বাজার একসঙ্গে করে। ফলে হঠাৎ ভোগ বাড়ে এবং এর প্রভাব খুচরা বাজারে পড়ে।'

তবে এ প্রভাব দীর্ঘস্থায়ী হয় না বলেও উল্লেখ করেন তিনি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল