পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পবিত্র রমজানের প্রথম দিনেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এসি (ল্যান্ড)। উপজেলার খুটিপাড়া গ্রামের অসচ্ছল ভ্যানচালক হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করে আসছেন হোসেন। তবে সাম্প্রতিক সময়ে আয়ের ঘাটতি ও শারীরিক জটিলতার কারণে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। বিষয়টি জানতে পেরে এসি (ল্যান্ড) ও পৌর প্রশাসক তার পাশে দাঁড়ান এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজের অসচ্ছল ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হোসেনের মতো পরিশ্রমী মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে সেটিই হবে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন।”
স্থানীয়রা জানান, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এতে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হন।
একে