রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা সমিতির উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন অর্পণ বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল অতিথি, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যদের প্রতি, যাদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের কল্যাণে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
জেলা সমিতির সভাপতি আলিফ কাজী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাহফিল শুধু ইফতার ভাগাভাগির অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য বন্ধন সৃষ্টি করে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তোলাই সমিতির মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি বৃদ্ধি করে এবং সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করে।
সভাপতি উপস্থিত সকল অতিথি, উপদেষ্টা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এমআই