সোমবার, ০২ মার্চ ২০২৬

সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

রোববার, মার্চ ১, ২০২৬
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতীর মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃত্যুবরণকারী হাজতির নাম মোঃ আব্দুল আজিজ সানা (৫০)। তিনি জেলার কালিগঞ্জ উপজেলার চর যমুনা গ্রামের ইন্তাজ আলী সানার  ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা কারাগারের এক কর্মকর্তা জানান, দুদিন আগে আব্দুল আজিজ সানাকে একটি চুরির ঘটনায় স্থানীয় জনতা ধরে মারপিট করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেন। এরপর চুরি মামলায় শনিবার তাকে আদালতে পেরণ করে পুলিশ। আদালতের মাধ্যমে ওই দিন সাতক্ষীরা কারাগারে আসেন আব্দুল আজিজ সানা। তার হাজতি নং ৫৫৬/২৬। 

রোববার সকাল নয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, আইনানুযায়ী পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল