মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপলোর ব্রহ্মরাজপুর কাল ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি মুরগির খামার পুড়ে চাই হয়ে গেছে। এতে ফার্মে থাকা ৬০০ মুরগি পুড়ে মারা গেছে। বুধবার (৪ মার্চ) রাতের কোন এক সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকারও বেশি। ফলে পথে বসার উপক্রম হয়েছে তরুণ উদ্যোক্তা ফার্মের মালিক শাওন হোসেনের।
ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক শাওন হোসেন সাতক্ষীরা সদর উপলোর ব্রহ্মরাজপুর ইউনিয়নের সদস্য অজিয়ার রহমানের ছেলে।
ফার্মের মালিক শাওন হোসেন জানান, সাতক্ষীরা সদর উপলোর ব্রহ্মরাজপুর ইউনিয়নের কাল ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় প্রায় ২ হাজার ২০০ বর্গফুটের তার একটি মুরগির খামার ঘর ছিল। খামারের অবকাঠামো ছিল বাঁশের তৈরী। খামারে মোট ১ হাজার ১০০টি মুরগি ছিল। এর মধ্যে ৬০০টি ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে। বেঁচে যাওয়া মুরগিগুলোর বেশিরভাগই ঝলসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আস্তে আস্তে সেগুলোও মারা যাবে। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,এক রাতেই আমি নিঃস্ব হয়ে গেলাম,
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, সেহরি খাওয়ার সময় হঠাৎ খামার থেকে আগুনের তীব্র আলো ও ধোঁয়া দেখতে পান শাওন। চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলেও ততক্ষণে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। বাঁশের তৈরি অবকাঠামো, খাদ্যগুদাম ও খাঁচাগুলো মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় ভেতরে থাকা মুরগিগুলো বের করারও সুযোগ মেলেনি।
অগ্নিকান্ডর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ আগুনের তান্ডবে সবকিছু হারিয়ে এখন দিশেহারা এই তরুণ উদ্যোক্তা শাওন হোসেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমআই