রবিবার, ০৮ মার্চ ২০২৬

শিরিনা বীথির কবিতা “নীরব শক্তির গল্প”

রোববার, মার্চ ৮, ২০২৬
শিরিনা বীথির কবিতা “নীরব শক্তির গল্প”

নীরব শক্তির গল্প       

আজ বিশ্ব নারী দিবস।
মানুষ ফুল দিচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছে, সম্মানের কথা বলছে
এসবই গভীরভাবে অবলোকন করছি।

কারণ আমি জানি—
এই দিনের বাইরে
নারীর জীবনের গল্পটা ততটা সহজ নয়।
একজন নারী অনেক কষ্টে পড়াশোনা করে,
রাত জেগে স্বপ্ন গড়ে,
নিজেকে প্রমাণ করার জন্য
বারবার নিজের সীমা ভাঙে।
তবু একদিন
পরিবারের কারও কণ্ঠে ভেসে আসে—
“এত পড়াশোনা করে কী হবে?”

কর্মক্ষেত্রে সে নিজের কাজ করে নিষ্ঠায়,
কিন্তু কোথাও যেন
তার যোগ্যতার চেয়ে
তার নারী হওয়াটাই বড় হয়ে দাঁড়ায়।
কখনও কারও হাসির আড়ালে
কখনও ছোট ছোট কথার ভেতরে
লুকিয়ে থাকে বুলিং,
অবহেলা আর
অদৃশ্য আঘাত।

সে অনেক সময় কিছু বলে না।
কারণ সে জানে
তার কান্না কেউ দেখতে পাবে না,
তার লড়াই কেউ বুঝবে না।
তবু সে থেমে যায় না।
সব অপমান, সব ক্লান্তি
নিজের ভেতর লুকিয়ে রেখে
আবারও উঠে দাঁড়ায়।
কারণ একজন নারী
শুধু একজন মানুষ নয়,
সে একসাথে স্বপ্ন, সাহস
আর নীরব সহ্যশক্তির নাম।

আজ নারী দিবসে 
শুধু এটুকু বলতে চাই—
নারীদের ফুল নয়,
প্রতিদিন একটু সম্মান দাও।
হয়তো তখন
একজন নারীর চোখের ভেতরের
অদৃশ্য কষ্টগুলো
সত্যিই কমে যাবে।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল