বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লালমনিরহাট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং (MKT) বিভাগের শিক্ষার্থী বাসিরুল ইসলাম বিজয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন (PAD) বিভাগের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ।
গত ৮ মার্চ সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সংশ্লিষ্ট শিক্ষকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক (১) বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি পদে মাহমুদা আক্তার বেলুনা (GDS-14), মো: সাইয়েদুল ইসলাম সুমন (STAT-14), মো: আবির এলাহী জুবায়ের (MCJ-14), শানোয়াজ সিয়াম (BAN-14) এবং সৌরভী সুলতানা সাথী (SOC-14)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: আবু তালেব (AIS-14), মো: আব্দুল্লাহ আল মামুন (MATH-14), ফাহমিদা আক্তার বিথি (GDS-14) এবং খাদিজাতুল কুবরা (GES-14)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান (PHY-14) বিভাগের মোহাম্মদ শাকিল রানা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, লালমনিরহাট জেলা থেকে আগত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তাদের কল্যাণে কাজ করাই এই কমিটির মূল লক্ষ্য। নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক জসিম উদ্দিন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেন আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছেন।
কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সচেষ্ট থাকবেন।
এমআই