মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও ৭-৮ জন আহত হয়েছে।
আজ রবিবার ভোর ৫ টায় বিরামপুর উপজেলার দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজন মোশারফ হোসেন বাবু, মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
বিরামপুর থানার উপ পরিদর্শক আমির হুসাইন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এমআই