মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম মনোনিত প্যানেল প্রার্থী বিজয়ী হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী ও সহ-সাধারণ সম্পাদকসহ দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেলের প্রার্থী এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২ প্রাপ্তভোট ২৪৯, মোঃ আব্দুল হান্নান প্রাপ্ত ভোট ৩১১, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী প্রাপ্তভোট ২১৭, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী প্রাপ্ত ভোট ১৮৭, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম প্রাপ্তভোট ৩১৩শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না প্রাপ্তভোট ২৮৬, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোঃ তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী কমিটির বিজয়ী ৫ জন সদস্য হলেন- বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন প্রাপ্তভোট ২৯৮, মোঃ এনামুল হক প্রাপ্তভোট ২৪৬, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রাপ্তভোট ২৫৭, মোছাঃ শারমিন আক্তার সাথী প্রাপ্তভোট ২৫৮ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদেকুর রহমান বিপ্লব প্রাপ্তভোট ২৭৭।
শনিবার (১১ এপ্রিল ২০২৫) রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ইব্রাহীম। এর আগে শনিবার সকাল ১০টা হতে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট প্রদান করেন।
একে