সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ঝালকা‌ঠিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
ঝালকা‌ঠিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি:

ঝালকা‌ঠির নলছিটি উপজেলার পৌর এলাকার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধ ও ভবন নির্মাণকে কেন্দ্র করে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং দখলচেষ্টার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৩ এ‌প্রিল) বেলা ১১টায় নল‌ছি‌টি প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লাবনী আক্তার জানান, তার শ্বশুর মোঃ আলী তালুকদার প্রায় ২২ বছর আগে আফরোজা নিলুর কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও ০.৫৫ শতাংশ জমি ক্রয় করেন। পরে ২০১৯ সালে ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে পাশ্ববর্তী জমির মালিক শাহজাদি রেকছোনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

লাবনী আক্তারের দাবি অনুযায়ী, ওই সময় শাহজাদি রেকছোনা, তার ভাইয়ের ছেলে মেহেদী হাসান শাওন, মোঃ জাবেদ, আল বাহারসহ কয়েকজন নির্মাণ কাজে বাধা দেন এবং আদালতে ১৪৪ ধারা জারি হয়। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে সালিশ বৈঠকের মাধ্যমে জমি মেপে উভয় পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয় এবং মামলার নিষ্পত্তি হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সালিশের পর তারা একতলা ভবন নির্মাণ করে বসবাস শুরু করলেও পরবর্তীতে তাদের বাড়ির কার্নিশের জমি ও বাউন্ডারি ওয়াল বেআইনিভাবে দখল করে রাখা হয়। একাধিকবার বলার পরও তা দখলমুক্ত করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে লাবনী আক্তার বলেন, ২০২৬ সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করার পর পুনরায় বাধা প্রদান করা হয় এবং নলছিটি আদালতে আবারও ১৪৪ ধারা (মামলা নং-৭১/২০২৬ (নল)) জারি করা হয়। পরে আদালত কাগজপত্র পর্যালোচনা করে তাদের পক্ষে রায় দিয়ে মামলা নিষ্পত্তি করে বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, মামলা নিষ্পত্তির পরও শাহজাদি রেকছোনা ও মেহেদী হাসান শাওন (যুগ্ম আহ্বায়ক, নলছিটি পৌর ছাত্রদল) সহ কয়েকজন পুনরায় তাদের হুমকি প্রদান করেন এবং জীবননাশের ভয়ভীতি দেখান। এ বিষয়ে তারা নলছিটি থানায় একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন বলে জানান।

লাবনী আক্তার বলেন, “আমাদের সাবকবলা জমিতে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করতে চাই এবং দখল ও হুমকি থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা কামনা করছি।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা ও তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল