শনিবার, ০২ মে ২০২৬

সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কোটি ৬২ লাখ টাকার পণ্য আটক

শনিবার, মে ২, ২০২৬
সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কোটি ৬২ লাখ টাকার পণ্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি:
 
সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে  বিজিবি সদস্যরা।

শুক্রবার (১ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের  অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়  অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা  কলারোয়ার উত্তর ভাদিয়ালী হতে ৪ লাখ ৫০ হাজার  টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা  সদর থানার কালিয়ানী পূর্বপাড়া নামক স্থান হতে ২ কোটিন ৯৪ লাখ  টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।

এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আভিযানিক দল মোট ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ( উপ অধিনায়ক)  মেজর শাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল