রবিবার, ০৩ মে ২০২৬

যুদ্ধ স্থায়ী বন্ধসহ জানিয়েছে ১৪ দাবিদাওয়া

আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের

রোববার, মে ৩, ২০২৬
আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর স্পেশাল ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান নতুন প্রস্তাবে ১৪টি শর্ত দিয়েছে।

যেগুলোর কিছু কিছু এখন প্রকাশ পাচ্ছে। এরমধ্যে অন্যতম একটি হলো ইরানের আশপাশে থাকা দেশগুলো থেকে মার্কিন সেনাদের সরে যেতে হবে।

ইরানের ১৪ দফার প্রস্তাব পাওয়ার কথা শিকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এই প্রস্তাব থেকে ইতিবাচক কিছু হবে কি না।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পাঠিয়েছে। এতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বার্তাসংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। কিন্তু ইরান মনে করে এসব ইস্যগুলো ৩০ দিনের মধ্যে সমাধান হওয়া উচিত। এছাড়া দেশটি যুদ্ধবিরতি বৃদ্ধির বদলে যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়ার দিকে মনোযোগ দিতে বলেছে।

তাসনিম নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দেয়। এর জবাবে ইরান ১৪ দফার প্রস্তাব দেয়। এতে বলা হয়েছে, তাদের গ্যারান্টি দিতে হবে যুক্তরাষ্ট্র আর সামরিক আগ্রাসন চালাবে না এবং ইরানের আশপাশের দেশে থাকা সেনাদের প্রত্যাহার করে নেবে।

এর পাশাপাশি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থা প্রবর্তনের আহ্বানও জানানো হয়েছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, “আমাদের নতুন প্রস্তাবের লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে কূটনৈতিক পথে আগাবে নাকি সহিংসতার দিকে আগাবে।”

সূত্র: তাসনিম নিউজ

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল