রবিবার, ১৭ মে ২০২৬

মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

রোববার, মে ১৭, ২০২৬
মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, বাগেরহাট: 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মসিউর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ড. এস এম রহমান হালিম (তনু)।

মানববন্ধনে বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতুর অভাবে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছে। নদী পারাপারের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখানে একটি দৃষ্টিনন্দন ও টেকসই সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেলের  যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তৃতা করেন বিএনপির নেতা শরীফ মোস্তফা জামান লিটু ইব্রাহিম হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজাউনুল হক সবুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ বাপ্পি, আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন, ঢাকাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতির সহ-সভাপতি সালেক খান রুমি, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সম্পাদক আলী হায়দার চুনু, শিক্ষক নেতা প্রিন্সিপাল মোস্তফা কামাল প্রমুখ। মানববন্ধনে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল