রবিবার, ১৭ মে ২০২৬

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক

রোববার, মে ১৭, ২০২৬
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক

ধর্ম ডেস্ক:

বিশ্বে সবার আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই জানিয়েছে, ২৭ মে (বুধবার) দেশ দুটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে, আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের ১ তারিখ শুরু হবে।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সে হিসেবে ২৭ মে (বুধবার) ঈদ উদযাপিত হবে দেশ দুটিতে।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার (১৬ মে) তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা নয়, জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) থেকে জিলহজ মাস শুরু হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা কবে পালিত হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ১৪৪৭ হিজরির ২৯ জিলকদে (রোববার সন্ধ্যায়) জিলহজ মাসের চাঁদ দেখা হবে।

জিলহজ মাস ইসলামি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং ঈদুল আজহা উদযাপন করেন। মাসের নবম দিনে পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং দশম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল