মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

এম. পলাশ শরীফ, বাগেরহাট:  

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগীতায় স্থানীয় সংগঠন সিসিআরসি’র পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার পাশে কয়েক শত মানুষ  এ মানববন্ধনে উপস্থিত হন। 

মানববন্ধনে বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের ৩ টি মাঠে কৃষকরা লবনাক্ততার কারনে একটি ফসলেরর অধিক কোন ফসল ফলাতে পারেননা। 

তাদের ওই জমিতে খাল থেকে লবনাক্ত পানি উঠে কৃষকদের ফসল লবন পানিতে পচে যায়। বক্তারা সরকারের কাছে দাবি জানান, কৃষকদের বাচিয়ে রাখার লক্ষে অত্র এলাকায় ভেড়িবাধ ও স্লুইজগেট নির্মানের দাবি জানান।

 মানব বন্ধনে বর্ক্তৃতা করেন সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হেসন হাওলাদার ও উপজেলা সুশিল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমূখ। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল