এম. পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগীতায় স্থানীয় সংগঠন সিসিআরসি’র পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার পাশে কয়েক শত মানুষ এ মানববন্ধনে উপস্থিত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের ৩ টি মাঠে কৃষকরা লবনাক্ততার কারনে একটি ফসলেরর অধিক কোন ফসল ফলাতে পারেননা।
তাদের ওই জমিতে খাল থেকে লবনাক্ত পানি উঠে কৃষকদের ফসল লবন পানিতে পচে যায়। বক্তারা সরকারের কাছে দাবি জানান, কৃষকদের বাচিয়ে রাখার লক্ষে অত্র এলাকায় ভেড়িবাধ ও স্লুইজগেট নির্মানের দাবি জানান।
মানব বন্ধনে বর্ক্তৃতা করেন সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হেসন হাওলাদার ও উপজেলা সুশিল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমূখ।
এমআই