বুধবার, ১৭ জুন ২০২৬

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

শনিবার, মে ২৩, ২০২৬
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

মুরাদ ইমাম কবির, হিলি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল মুখমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের রানিগঞ্জ বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, সকাল পৌনে নয়টার দিকে দিনাজপুর গামি একটি পণ্য বোঝায় ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে এবং একজন ঘটনাস্থলে একজন নিহত হয়। অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়।

নিহতরা হলো, ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার  মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫), একই উপজেলার মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬), এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।  

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম। তিনি জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক সহ ট্রাকের হেলাপারকে আটক করা হলেও ট্রাকচালক পলাতাক রয়েছে।


একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল