মুহা: জিললুর রহমান,।সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা জজকোর্টের সাবেক পিপি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ মারা গেছেন। হত্যাসহ একাধিক মামলায় গ্রেফতার হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে থাকা অবস্থায় বুকে ব্যথা নিয়ে সোমবার (২৫ মে) ভোর রাত ৩টা ৫ মিনিটে সদর হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টা ১০ মিনিটে তিনি মারা যান।
অ্যাডভোকেট আব্দুল লতিফ (৬৭) সাতক্ষীরার সদর উপজেলার কামারবাইশা গ্রামের মো. মুনসুর আলী সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পুলিশ লাইনের পাশে নিজ বাড়িতে বসবাস করতেন। আব্দুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলা আওয়মী লীগের সহ সভাপতি ছিলেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডাঃ আব্দুর রহমান জানান, বুকে ব্যথা নিয়ে অ্যাডঃ আব্দুল লতিফ সোমবার ভোর রাত ৩ টা ৫ মিনিটের সময় সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪টা ১০ মিনিটে তিনি মারা যান। সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসাক ডাক্তার ত্রিদেব দেবনাথ পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাডভোকেট আব্দুর লতিফ সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রস্টিটিউটর (পিপি) ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পালিয়ে খুলনায় চলে যান।
সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় পুলিশ লাইন্সের পাশে তার ৬ তলা বাড়ির একটি ফ্লাট উকিল কমিশনব করে গোপনে বিক্রিকালে ২০২৫ খালেদ ১২ ডিসেম্বর দুপুরে জেলা গোয়েন্দা শাখা পুলিশ খুলনার বয়রা এলাকার একটি ভাড়া বাসা থেকে আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে গ্রেফতার করে। সেই থেকে তিনি সাতক্ষীরা কারাগারে অন্তরীণ ছিলেন।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
এমআই