শনিবার, ৩০ মে ২০২৬

হিলিতে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

শনিবার, মে ৩০, ২০২৬
হিলিতে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বাদ যোহর হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারন সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল