সোমবার, ০৮ জুন ২০২৬

কেন্দ্রীয় ছাত্রদল কমিটিতে আলোচনার শীর্ষে যারা

সোমবার, জুন ৮, ২০২৬
কেন্দ্রীয় ছাত্রদল কমিটিতে আলোচনার শীর্ষে যারা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা যায় কেন্দ্রীয় ছাত্রদলের কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে।

গত ১ মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ কমিটি গঠন হয়েছিলো ২০২৪ সালের  ১লা মার্চে। এতে সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।  যেহেতু কমিটির মেয়াদ শেষ সম্ভাব্য নেতৃত্বে আসতে পারেন এমন নেতারা তৎপরতাও শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলের ভেতরে-বাইরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন আসছে।

দলীয় সূত্র বলছে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই গুরুত্বপূর্ণ পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে সামনে এসেছে। সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও দীর্ঘদিন ধরে রাজপথে ভূমিকা রাখা নেতাদেরই নতুন কমিটিতে অগ্রাধিকার দেয়ার চিন্তা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবেন সে সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর।

ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব।

কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় যারা:

০৮-০৯ সেশন থেকে সভাপতি পদে এগিয়ে রয়েছেন- বর্তমান কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, এজাজুল কবির রুয়েল, খোরশেদ আলম সোহেল এবং সাফি ইসলাম।

২০০৯-১০ সেশন থেকে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ-আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা:

১০-১১ সেশন থেকে সাধারণ সম্পাদক হতে পারেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। 

১১-১২ সেশন থেকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তবে অনেকটা প্রচার বিমুখ ভাবে আন্দোলন সংগ্রামে নিয়মিত সাহসী ভূমিকার জন্যে এ পদে আসীন হতে পারেন বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম রনি, আবু হান্নান তালুকদার,  ইব্রাহিম খলিল ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।

২০১২-১৩ সেশন থেকে  আলোচনা'য় রয়েছেন নূর আলম ভূঁইয়া ইমন, মানসূরা আলম, তৌহিদুল ইসলাম। তবে এই সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসতে পারে।

ছাত্রদলের একাধিক পদপ্রত্যাশী নেতারা বলেন, “অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে সংগঠন শক্তিশালী ভিত্তি পাবে এবং তৃণমূলের নেতাকর্মীরাও উজ্জীবিত  হবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, সেটিই সবাই মেনে নেবে। ”

এখানে উল্লেখ্য যে, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক , বর্তমানে জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের সাংগঠনিক বিষয়াদি দেখভালের জন্যে দায়িত্বপ্রাপ্ত নেতা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল