শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করে হিজবুল্লাহ-আইডিএফের পাল্টাপাল্টি হামলা

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করে হিজবুল্লাহ-আইডিএফের পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইডিএফ অভিযোগ করেছে, লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলে রকেট হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর তিনজন যোদ্ধাকে হত্যা করেছে। এ ছাড়া আইডিএফ অভিযোগ করে, এর আগেও দুইবার দক্ষিণ লেবাননে আইডিএফ সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হেজবুল্লাহ।

হিজবুল্লাহ’র এসব পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন বলে জানায় ইসরাইলি বাহিনী।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজবুল্লাহ জানায়, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার জবাবে তারাও উত্তর ইসরাইলে রকেট হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে বৃহস্পতিবার ঘোষণা করেন, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা তিন সপ্তাহ বেড়েছে। তবে ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল