নিজস্ব প্রতিবেদক:
নিউমার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার রাত ৮ টার দিকে নিউমার্কেট বটতলা এলাকায় অবস্থিত ঢাবির শহীদ শাহনেওয়াজ হলের সামনে থেকে মোটরসাইকেলে আসা ২ ব্যক্তি অজ্ঞাত নিহত ব্যক্তিকে উদ্দেশ্য করে ৫/৬ রাউন্ড পিস্তল থেকে গুলি ছোড়ে। গুলির পর দুর্বৃত্তরা পালিয়ে যাই। ঘটনাস্থল থেকে আশেপাশের মানুষ গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।
নিউমার্কেট থানার ওসি মো.আইয়ুব বলেন, “রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানি না।
“গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের একটা টিম মেডিকেলে গেছে।”
এমআই