বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সুবর্ণচরে বিএনপি নেতা কামাল মেম্বারের বিচারের দাবিতে মানববন্ধন

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
সুবর্ণচরে বিএনপি নেতা কামাল মেম্বারের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  চর আমান উল্যাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন বিএনপির প্রভাব খাটিয়ে ১ প্রবাসীর জায়গা দখল ও হুমকির  প্রতিবাদ ও বিচারের দাবিতে  মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।  এরই মধ্যে কামাল মেম্বার জমি খেয়ে পেলার দাম্ভিকপূর্ণ একটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে কামাল মেম্বারকে বলতে শুনা যায়,  "জমি খাইয়ালু কিছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে আমি খেলে কি সমস্যা ' এমন হুমকিতে অসহায় পরিবারটি জমি উদ্ধারে অনিশ্চয়তা দেখা দেয়। 

২৯ এপ্রিল (বুধবার) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কামাল মেম্বারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন,  নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  চর আমান উল্যাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন বিএনপির প্রভাব খাটিয়ে চরক্লার্ক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কেরানী বাজার কবির সমাজ দক্ষিণ চরক্লার্ক মৌজার ১৩৫০ খতিয়ানে ৭১১৪, ৭১১২ দাগে জমির মালিক মোস্তফা মিয়া ও মাফিয়া খাতুন কিন্তু দীর্ঘদিন ধরে তিনি জায়গা দখল করে খাচ্ছে।  একাধিকবার পরিমাপের তারিখ করেও তিনি প্রতারনা করে আর পরিমাপ করেন নি এ নিয়ে একাধিক বার তিনি আমাদের হয়রানী করছেন।  এখন আমাদেরকে হুমকি ধমকি সহ নানা হয়রানী করে যাচ্ছে।  বক্তারা নোয়াখালী জেলা প্রশাসক, এসিল্যান্ড,  নোয়াখালী জেলা বিএনপি, সুবর্ণচর উপজেলা বিএনপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিক মৃত মোস্তফার মিয়ার পুত্র মাঈন উদ্দিন, রবি আলম,  স্ত্রী মিনারা বেগম, মেয়ে পলি বেগম, পুত্রবধু জোসনা বেগম,  আরেক ভুক্তভোগী নুর উদ্দিন সহ এলাকাবাসী। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল