সোমবার, ০৪ মে ২০২৬

নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

সোমবার, মে ৪, ২০২৬
নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম(৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গত রাতের কোন একসময় উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে অভিমানে পাশের আরেকটি রুমে ঘুমাতে যান তিনি। তার স্ত্রী শিউলি বেগম ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। ঘরে গলাকাটা মরদেহ উদ্ধার করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল