মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার, মে ৫, ২০২৬
লালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ইসহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোর লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সাদ্দাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা  যায় বলে জানা গেছে। 

নিহত সাদ্দাম গোপালপুর মহিষাখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে । 

জানা যায়, রবিবার সন্ধ্যায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে জড়ায় সাদ্দামে দুই চাচাতো ভাই লালন ও বানিয়াম। এসময় লালন ও তার শশুড় বাড়ীর লোকজনের হাসুয়ার আঘাতে গুরুতর আহত হোন সাদ্দাম। তাকে উদ্ধার করে উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম মারা যায়। 

লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল