মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
বিগত ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তারা শাপলা চত্বরের ঘটনার স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ইমান-আকিদা রক্ষার দাবিতে সমবেত তৌহিদী জনতার ওপর যে বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছিল, তা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা দাবি করেন, সেই রাতে শত শত নিরীহ মানুষকে লক্ষ্য করে চালানো অভিযান বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল।
বক্তারা শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
আলোচনা পর্ব শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা ও
দেশবাসীর কল্যাণ চেয়ে দোয়া করা হয়।
এমআই