নিজস্ব প্রতিবেদক:
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর উদ্যোগে ঐতিহাসিক ১৯ মে ‘আসাম ভাষা শহিদ দিবস’ উপলক্ষে প্রভাতফেরি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩/১৯ মে ২০২৬, মঙ্গলবার সকাল ৮.৩০টায় প্রভাতফেরির মাধ্যমে আয়োজনের শুরু হয়।
ঢাকায় কেন্দ্রিয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর সভাপতি ড. মোমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা.মআআ মুক্তাদীর সঞ্চালনায়
উপস্থিত ছিলেন গবেষক মীর শামসুল আলম বাবু, লেখক খায়রুল ইসলাম, সংগঠক সৈয়দ খায়রুল আলম,জননেত কামাল ভূঁইয়া,লেখক গোলাম মোস্তফা তাপোস, তানভীর ফারহানা ওয়াহেদ তুনা,কবি সাকিল হাসান, আবুল কালাম, মাহবুবুল হক,হাসানুল বান্না, ভাষাশহিদ আব্দুস সালাম এর নাতী ফারুক আহমেদচিত্রশিল্পী রোকসানা আক্তার, আবুল হোসেন মুরাদ,রন্ধনশিল্পী মোসাঃ মনিমুক্তা, রিয়াদ মাহমুদ খান, বিশিষ্ট সংগঠক, ভাষা গবেষক সুধীজনরা।
সভায় বক্তারা ১৯৬১ সালের ১৯শে মে ভারতের আসামে মাতৃভাষা বাংলাকে রাজ্যভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দাবিতে আত্মহুতি প্রদানকারী ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে আসামের ১১জন ভাষা শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগীতায় সংগঠনের কার্যক্রমে সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করা হয় এবং প্রস্তাবিত দাবিসমূহ বাস্তবায়নে সংগঠনের কার্যক্রমে সহযোগীতার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সময় জার্নাল/এমআই