বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাজার ইজারা না পেয়ে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বাজার ইজারা না পেয়ে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিন বাজারের ইজারা না পেয়ে ইজারাদার জলিলুর রহমান মানিকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমিন বাজার ইজারা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, বাজারের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইজারাদার জলিলুর রহমান মানিক, বিএনপি নেতা আবুল কাশেম, ইসলামী আন্দোলন নেতা জাবের ইসলাম প্রমূখ।  

সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল