মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দিনাজপুরে প্রাক্তন স্বামীর পায়ের রগ কেটে হত্যা করলেন টিকটকার স্ত্রী

সোমবার, জুন ১৫, ২০২৬
দিনাজপুরে প্রাক্তন স্বামীর পায়ের রগ কেটে হত্যা করলেন টিকটকার স্ত্রী

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীর পায়ের রগ কেটে  হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী টিকটকার শিল্পী আক্তারকে (৩৪) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬)  সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে এবং ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন ২০২৬) দুপুরে বোচাগঞ্জের নিজ বাড়িতে এক হামলার ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী মোস্তাফিজুর  রহমান। মোস্তাফিজুর রহমান তার বোচাগঞ্জের বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী শিল্পী আক্তারের সাথে ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্ত্রী শিল্পী আক্তার মাঝে মধ্যেই তার সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সাথে দেখা করতে তার বাড়িতে যাতায়াত করত।

পায়ের রক কাটা যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।

পুলিশ আরো জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনেরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান জানান, নিহতের মৃত্যুর ঘটনায় পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে তার পূর্বের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও সম্পর্কের অবনতি ছিল বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে দিনাজপুর  কোতয়ালি থানার  (ইন্সপেক্টর-তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতের সাবেক স্ত্রী শিল্পী আহত সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সাথেই জিয়া হার্ট ফাউন্ডেশনে অবস্থান করছিলেন। তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জেলা পুলিশের নির্দেশনায় নিহতের সাবেক স্ত্রী শিল্পী আখতারকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে পুলিশ হেফাজতে এনে কোতোয়ালি থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে এবং তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল